শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মাজার জিয়ারত শেষে লাশ হয়ে ফিরলেন একই পরিবারের ৪ সদস্য

মোঃ হাফিজ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় সিলেটের মাজার জিয়ারত শেষে সড়ক দূর্ঘটনায় নিহত একই পরিবারের ৪ সদস্যের জানাযায় হাজারো মানুষের ঢল, বাড়িতে চলছে শোকের মাতম।

শুক্রবার ভোর ৫ টায় উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃধা বাড়িতে ফ্রিসিং লাশবাহী এ্যাম্বুলেন্স যোগে ৪ টি মরদেহ বাড়িতে পৌছলে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। সকাল ১০ টায় হাজারো মানুষের অংশগ্রহনে নিহতদের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপরে দাফন সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত ২ মে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় সিলেট হযরত শাহজালালএর মাজার জিয়ারত শেষে প্রাইভেটকারযোগে গ্রামের বাড়ি ফেরার পথে হবিগঞ্জের মাধবপুরের শাহপুর হরিতলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ সদস্য ড্রাইভারসহ ৫জন নিহত হয়।

নিহতরা হলো- একই পরিবারের মৃত. মৌজে আলী মৃধ্যার ছেলে জামাল, জামালের স্ত্রী কামরুন্নহার ও ছেলে মো. অনন্ত এবং জামালের ছোট ভাই এনামুল খোকন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ