শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট রেটিং প্রকাশ
advertisement
সারাদেশ

কক্সবাজারে ব্যান্ডমিন্টন খেলা নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে ২ ভাই নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে বিতর্কের জেরে ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাসটার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কায়সার হামিদ (৩৫) ও সায়েদুল ইসলাম (৩৩)। সম্পর্কে তারা চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজন সূত্রে জানা গেছে, কায়সার হামিদ লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে এবং সায়দুল ইসলাম একই এলাকার নুরুল হুদার ছেলে। পেশায় তারা দুজনই বাস কাউন্টারের ম্যানেজার।

জানা গেছে, ব্যাডমিন্টন খেলায় স্থানীয় জয়নাল, আতিক, মিজানুর রহমান ও মুফিজের সঙ্গে নাস্তা নিয়ে কায়সার হামিদ ও সায়েদুল ইসলামের তর্কাতর্কি হয়। এরপর সবাই যার যার মতো চলে যায়। তবে হঠাৎ অতর্কিত অবস্থায় সায়েদুল ও কায়সারকে ছুরিকাঘাত করে জয়নাল, মুফিজ ও মিজান পালিয়ে যায়। পরে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করে বলেন, খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।

সর্বশেষ পাওয়া সংবাদ