বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার পানির নিচে রেললাইন - চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
advertisement
সারাদেশ

নারায়ণগঞ্জে ট্রেনে বোমা বিস্ফোরণের সময় আটক ৩

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ স্টেশনে ঢাকাগামী একটি ট্রেনে বোমা বিস্ফোরণের সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। আজ রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান।

তিনি বলেন, রোববার দুপুর ২টার দিকে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে রেললাইন লক্ষ্য করে ৩ নাশকতাকারী হাতবোমা ছুড়ে মারে। এ সময় আরও বোমা বিস্ফোরণের চেষ্টা করছিল। ওই সময় আমরা তাদের হাতেনাতে আটক করেছি। আটককৃতদের রাজনীতিক কোন সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আটকরা হলেন, জয়নাল আবেদীন (২২), হাবিবুর রহমান ওরফে হাসান (২১) এবং মো. আরিফ (২৩)। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি। আটকদের বিস্তারিত পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।

সর্বশেষ পাওয়া সংবাদ