বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার পানির নিচে রেললাইন - চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
advertisement
সারাদেশ

মাধবপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে অন্য কোনো ট্রেন চলাচলে বিঘ্নিত ঘটেনি।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের মনতলা স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার (গ্রেড-৪) গৌর প্রসাদ দাশ।

তিনি জানান, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গল যাচ্ছিল। পথে সামান্য ত্রুটির কারণে ট্রেনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। তবে ট্রেনটি তৃতীয় লাইনে আটকা পরায় এতে অন্য কোনো ট্রেনের চলাচলে শিডিউল বিপর্যয় হয়নি। লাইনচ্যুত বগিটি উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা চলমান রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ