বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার পানির নিচে রেললাইন - চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
advertisement
সারাদেশ

মোজাম্মেলের ১৫৯টি কালো পোয়া বিক্রি হলো ৩০ লাখ ৫০ হাজর টাকায়

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের মোজাম্মেল বহদ্দারের জালে ধরা পড়া ১৫৯ টি কালো পোয়া বিক্রি হয়েছে ৩০ লাখ ৫০ হাজার টাকায়। যদিও মাছগুলোর দাম হাঁকানো হয়েছিলো ২ কোটি টাকা।

শনিবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রে মা মরিয়ম ফিশিং নামের প্রতিষ্ঠান মাছগুলো ক্রয় করে নেন।

জানা গেছে, সাইজে ৬ কেজি করে ওজন যেগুলো হয়েছে এগুলার দাম আসছে ১৪ লাখ টাকা। আর যেগুলা ৯ কেজির উপর আছে এগুলোর দাম আসছে যে ১৬ লাখ ৫০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তার আহমদ। তিনি বলেন, “মোজাম্মেলের বাড়ি আমার ওয়ার্ডে শরইতলা সাইটপাড়া এলাকায়। তাদের ২ ছেলে এবং ১ মেয়ে নিয়ে ৫ সদস্যের পরিবার। তারা সবাই খুবই খুশি। আমরা এলাকার মানুষও খুশি”।

শুক্রবার (২২ ডিসেম্বর) সাগরের মহেশখালী চ্যানেলে মাছগুলো ধরা পড়ে জেলে মোজাম্মেল বহদ্দারের জালে।

১৫৯ টি কালো পোয়া মাছ ধরা পড়ার খবরে পুরো ধলঘাট ইউনিয়নে হৈচৈ লেগে যায়। সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে মোজাম্মেল এবং কালো পোয়া। এলাকার বেশিরভাগ মানুষ মাছগুলো একনজর দেখতেও যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ