বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার পানির নিচে রেললাইন - চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
advertisement
সারাদেশ

টেকনাফে নৌকা প্রার্থীর সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থী শাহীন আক্তারের সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটায় টেকনাফ উপজেলা পরিষদের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

মো. এরফানুল হক চৌধুরী জানান, নৌকা প্রতীকের পক্ষে কালু মিয়া নামের এক সমর্থককে রঙিন ব্যানারে অন্যের ছবি ব্যবহার ও সঠিক সাইজের ব্যানার ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি

সর্বশেষ পাওয়া সংবাদ