বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

নড়াইলে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা-স্বর্ণালংকার ও মোটরসাইকেল লুট

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের নলামারা গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ঘরের গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির মালিককে জিম্মি করে হাত মুখ বেধে নগদ টাকাসহ ৮ লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩ জুলাই) রাত আড়াইটার দিকে নলামারা গ্রামের মফিজ চৌধুরীর বাড়ীতে এ দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, রাত আড়াই টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল একতলা পাঁকা ভবনের গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে মফিজ ও তার স্ত্রীকে জিম্মি করে নগদ ৩ লক্ষ ৫১ হাজার টাকা, একটি মোটরসাইকেল, ৩২ ইঞ্চি টিভি ও আড়াই ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, আমরা খবর পেয়ে এসে জানতে পারি মফিজের বাড়ি রাতে ডাকাতি হয়েছে। সে কৃষি কাজ করে কিছু সম্পদ বানিয়েছে এবং তার মেয়ের বিবাহের জন্য কিছু টাকা সংগ্রহ করেছিল ডাকাতেরা সবকিছু লুট করে তাকে সর্বশান্ত করে দিয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ