বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

শ্রীপুরে একই পরিবারের নারী-শিশুসহ ১২ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে একই পরিবারের নারী শিশুসহ ১২ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহতদের উদ্ধার করে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ২৬ জুন চকপাড়া গ্রামের আব্দুল কাদিরের পরিবার এমন নির্মম নির্যাতনের শিকার হয়েছে‌। এই ঘটনায় এক সপ্তাহ্ আগে একই এলাকার আমির হামজা, শেখ ফরিদ, দরুল, মোতাহার হোসেন, আবু তাহের, সুলতান উদ্দিনসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হলেও এখনো মামলা নেয়নি পুলিশ।

আব্দুল কাদির জানান, তাঁর পরিবারের লোকজনকে ঘুমন্ত অবস্থায় হামলা চালায় অভিযুক্তরা। এ ঘটনায় হাসপাতালে এখনো ভর্তি রয়েছেন আহতরা।

এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আকবার আলী খান জানান, এঘটনায় থানায় অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষ আইন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ