বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, প্রাণ গেল ২ জনের

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্য একজন শিশুও রয়েছে। এতে আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (৩ জুলাই) ভোররাতে উখিয়ার ক্যাম্পের-৮ ও ৯-এ এ দুর্ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, প্রাথমিকভাবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি। তবে ২ জনের মধ্যে একজন স্থানীয়। এছাড়া আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. রফিক বলেন, ‘ক্যাম্পে পাহাড়ের পাদদেশে অধিকাংশ রোহিঙ্গাদের বসতি। ফলে ভারী বৃষ্টিতে প্রাণহানির ঘটা ঘটছে। নিরুপায় হয়ে রোহিঙ্গারা ঝুঁকি নিয়ে বসবাস করছে। এভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে তাদের নিরাপদ স্থানে সরিয়ে না নিলে ক্যাম্পে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।’

এর আগে গত ১৯ জুন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ১০ জন নিহত হয়েছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ