সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

ছোট ভাইয়ের জানাজা শেষে বড় ভাইয়ের মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে ছোট ভাইয়ের জানাজার নামাজ পড়ে মুসল্লীরা বাড়ি ফেরার আগেই আপন বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। এতে গোটা এলাকায় শোক বিরাজ করছে।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরের নামাজের পর ছোট ভাইয়ের জানাযা শেষে বাড়ি ফেরার আগেই বড় ভাইয়ের মৃত্যু হয় বলে জানান এলাকাবাসী।

জানা যায়, ছোট ভাই অছিউর রহমান মারা যাওয়ার পর তার জানাযার নামাজ শেষ করে মুসল্লীরা বাড়ি ফেরার আগেই বড় ভাই মোহাম্মদ ছৈয়দও মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত উভয়েই মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুলগুলিয়া পাড়ার মরহুম হাজি মফজল রহমানের সন্তান।

একই পরিবারের দুই ভাইয়ের এমন করুণ মৃ’ত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ