বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

শেরপুরে কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে মোঃ মোস্তাইন বিল্লাহ্ (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯টার দিকে পৌরসভার খোয়ারপাড় শেরপুর-জামালপুর সড়কের পার্শ্বে মোস্তাইন বিল্লাহ্ এর লাশ উদ্ধার করা হয়।

মোস্তাইন বিল্লাহ্ ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া (কালিবাড়ী) এলাকার জনৈক সামসুল হকের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া (কালিবাড়ী) এলাকার বাসিন্দা মোঃ মোস্তাইন বিল্লাহ্ ভ্যান যোগে কালিবাড়ী বাজারসহ বিভিন্ন স্থানে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। সোমবার রাত ৯টার দিকে শেরপুর পৌরসভার তাতালপুর মহল্লার বাসিন্দা মুরগী ব্যবসায়ী শাহজাহানের সাথে সে তার বাড়ি থেকে শেরপুর জেলা শহরে আসে। এরপর রাতে মোঃ মোস্তাইন বিল্লাহ আর বাড়ী ফিরে যায়নি। পরদিন মঙ্গলবার সকালে খোয়ারপাড় এলাকার শেরপুর-জামালপুর সড়কের পার্শ্বে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী সদর থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিবুর রহমান ও এসআই তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে কাপড় ব্যবসায়ী মোস্তাইন বিল্লাহর লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এদিকে পুলিশ জানায়, মোস্তাইন বিল্লাহর ডান চোখের পাশে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) পরিদর্শন করেছেন।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, মোস্তাইন বিল্লাহর মৃত্যুর রহস্য উদঘাটন করতে পুলিশী তদন্ত অব্যাহত রেখেছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ