বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

শার্শা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি চোরাচালানী আহত

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্তে ভারতীয় বিএসএফ’র রাবার বুলেটে আঘাতে শামিম হোসেন (২৪) নামে এক চোরাচালানী আহত হয়েছে। সোমবার ১ জুলাই দুপুরে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশচন্দ্রপুর সীমান্তে এঘটনা ঘটে। আহত শামিম হোসেন হরিশচন্দ্রপুর গ্রামের মৃত মহি উদ্দিনের ছেলে।

জানা যায়, সোমবার দুপুরে শামিম হোসেনসহ ৪/৫ জন চোরাচালানী বাংলাদেশের হরিশচন্দ্রপুর সীমান্তের ৪/৫ নং পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে ভারতীয় সীমান্তের সোনাই নদী পাড় হয়ে কোন কিছু চোরাচালানের উদেশ্য ভারতে প্রবেশ করে। এসময় ভারত সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে উদ্দেশ্য করে রাবার বুলেটে ছুড়ে এবং শামিম এর গায়ে রাবার বুলেটে লেগে আহত হয়। পরবর্তীতে শামিম নিজ বাড়িতে এসে অজ্ঞাত স্থানে অবস্থান করে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

হরিশচন্দ্রপুর গ্রামের ইউপি সদস্য জুবাইদুর রহমান সান্টু বিষয়টি নিশ্চিত করে জানান, শামিম হোসেনকে সীমান্তে বিএসএফ রাবার বুলেট ছোড়ে আহত করেছে। সে কোথায় চিকিৎসা হচ্ছে জানা যায়নি।

এ ব্যাপারে খুলনা-২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার মোবাইল ফোনে জানান, বিএসএফের রাবার বুলেটে গোগা সীমান্তে শামিম হোসেন নামে এক যুবক আহত হয়েছে। খবর পেয়ে তার বাড়ি বিজিবির একটি টিম পাঠানো হয়েছিল। বাড়িতে কেউ না থাকায় কোথায় চিকিৎসা হচ্ছে জানা যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার বাসিন্দারা জানান, শামিম হোসেন একজন চিহ্নিত চোরাকারবারি। সে ভারত সীমান্ত হইতে মাদক ও স্বর্ণ চোরাচালান এর সাথে জড়িত।

সর্বশেষ পাওয়া সংবাদ