বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার সিএ অফিস মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম নাকিব হোসেন। সে ওই এলাকার নাসির হোসেনের ছেলে। এছাড়া নাকিব স্থানীয় একটি মাদ্রাসায় ৫ম শ্রেণিতে পড়াশোনা করতো৷ এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক আল ইমরান।

পুলিশের এই কর্মকর্তা জানান, নাকিবদের বাড়ির পাশে একটি পুকুর রয়েছে। সেই পুকুরের ধারে রয়েছে পেয়ারা গাছ। আর পেয়েরা গাছ ঘেষেই বৈদ্যুতিক খুঁটি। নাকিব দুপুরে ওই গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে পা ফসকে যায় এবং নিজের ভারসাম্য রক্ষায় খুঁটির টানা তার ধরে। এতে বিদ্যুতায়িত হয়ে সে পুকুরের পানিতে ছিটকে পড়ে যায়৷ পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ