বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

গাজীপুরে বিদেশী মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে অভিযান চালিয়ে ৬৬ বোতল বিদেশী মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩০ জুন) দুপুরে গাজীপুর মহানগরের বাসন থানাধীন ইটাহাটা এলাকা থেকে এসব মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জোবায়ে হাসান ওরফে শিমুল (২৫), পিতা-মৃত রাশেদ, মাতা-মোর্শো আক্তার, সাং-ইটাহাটা, মধ্যপাড়া, থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর, মোঃ কামরুল হাসান (২৩), পিতা-মোঃ নাজিম উদ্দিন, মাতা-আমেনা খাতুন, সাং-ইটাহাটা (মজলিশপুর), থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর ও মোঃ সাইফুল ইসলাম (৩৭), পিতা-মৃত আবে আলী, মাতা-কুহিনুর বেগম, সাং-বেলগাছা, পশ্চিম কল্যান, থানা-সদর, জেলা-কুড়িগ্রাম, বর্তমান সাং-ইটাহাটা, থানা-বাসন, গাজীপুর মহানগর।

জিএমপি বাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইটাহাটা এলাকা থেকে তাদের বিদেশি মদ সহ গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ