বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে ট্রাক চাপায় শিশুসহ নিহত ২

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার অবৈধভাবে বালু উত্তোলনকারী ট্রাক চাপায় বৃদ্ধা নারী ও শিশু মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী রাস্তা অবরোধ রেখে আন্দোলন করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সোমবার (১ জুলাই) রাত ৯ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের (পাত্রীকুল) এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুটি ট্রাক আটক করেছে পুলিশ।

নিহত বৃদ্ধা নারী উপজেলার পশ্চিম পাত্রীকুল এলাকার স্বামী পরিত্যক্তা মৃত কলিম উল্লার মেয়ে পিয়ারা বেগম (৫৫) ও পিয়ারা বেগমের বোনের মেয়ে একই ইউনিয়নের আলিশারকুল এলাকার মৃত দুদু মিয়ার শিশু মেয়ে সাদিয়া আক্তার (৮)।

উপস্থিত সাধারণ জনতা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন এবং উপস্থিত জনগণের সাথে কথা বলে জানান, চাপা দেয়া গাড়ি অবৈধ বালু ব্যবসায়ীদের একজন দুদু নামক ব্যক্তি ও চালক আসলম এর ছেলে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব ঘটনাস্থলে পৌঁছলে ঐ পরিস্থিতিতে জনতার রোষানলে পড়েন। পরে স্থানীয় ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় সহ ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ও ইউপি সদস্য ছায়েদ মিয়া,থানার কর্মকর্তা (ওসি) অপারেশন তাপস দাশ ও (ওসি) তদন্ত মোঃ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব উপস্থিত সাধারণ মানুষদের আস্বস্ত করেন যে আগামী ৫ দিনের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন এই এলাকায় আর কোন অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা ঘটবে না আপনাদের আজকের সবর জোড়ালো ভূমিকা যেন প্রশাসনের পাশাপাশি সকলকে পাশে থেকে সচেতন হয়ে প্রতিহত করতে হবে। পলাতক গাড়ি চালককে অবশ্যই থানা পুলিশ আইনের আওতায় আনা হবে বলে জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ