বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

জুম্মার নামাজ পড়তে বেরিয়ে স্কুলছাত্র নিখোঁজ

সিরাজগঞ্জ প্রতিনিধি: জুম্মার নামাজ পড়তে বরিয়ে সিরাজগঞ্জ বিএল সরকারী উচ বিদ্যালয়ের নবম শ্ররণীর ছাত্র ফাহিম শাহরিয়ার সাদিক নিখোঁজ রয়েছে। এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।

স্কুল ছাত্রের মামা মিলন বিন জামাল বলেন, গত শুক্রবার (২৮ জুন’) জুম্মার নামাজের উদ্দশ্য বাড়ি থেকে বের হয় ফাহিম শাহরিয়ার সাদিক। নামাজ শেষে বাড়ি ফিরে না আসায় তাকে খুঁজতে থাকে পরিবারের সদস্যরা। আত্বীয় স্বজন, বন্ধুদের বাড়িতে খোঁজ খবর নেয়া হয়। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে সদর থানায় জিডি করা হয়। পুলিশ তার বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করছে। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা-মা কানায় ভেঙ্গে পড়ছেন।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, ফাহিম শাহরিয়ার সাদিক নামে এক স্কুল ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এসংক্রান্ত থানায় সাধারন ডায়রী করা হয়েছে। আমরা তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছি। বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছে ও বিভিন্ন থানায় ম্যাসেস পাঠিয়েছি।’

সর্বশেষ পাওয়া সংবাদ