বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

বগুড়ার শেরপুর পৌরসভার প্রায় ৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মডেল ও স্মার্ট পৌরসভা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েই ওই বাজেটটি তৈরী করা হয়েছে-দাবি করে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নাজমুল আলম খোকন ৮৩ কোটি ৫৭ লাখ ৯৫ হাজার টাকার বাজেট ঘোষণা করেন।

রবিবার (৩০ জুন) দুপুরে পৌরসভার সভাকক্ষে এই বাজেট অধিবেশনের আয়োজন করা হয়। প্রস্তাবিত ওই বাজেটে পৌরসভার নানামুখী উন্নয়নসহ নাগরিক সেবার মান বাড়ানোর জন্য এবারের বাজেটে বিশেষ পরিকল্পনা রাখা হয়েছে।

বাজেটে নিজস্বখাত, হাট-বাজার ইজারা ও সরকারি অনুদান থেকে রাজস্ব আয় হিসেবে ৮ কোটি ৭লাখ ৯৮হাজার টাকা, উন্নয়ন সহায়তা মঞ্জুরি ১কোটি ৫০ লাখ, রিজিলিয়েন্ট আরবার এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) থেকে ৫ কোটি, রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজক্টে থেকে ৬৫ কোটি, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ২কোটি, লোকাল গভারমেন্ট কোভিড-১৯ রিসপন্ড এন্ড রিকভারী প্রজেক্ট থেকে ২ কোটি আয় ধরা হয়েছে। অপরদিকে ওইসব নানামুখী উন্নয়ন কর্মসূচির জন্য সমপরিমান টাকা বাজেটে ব্যয় ধরা হয়েছে।

পৌরসভার ওই বাজেট অধিবেশনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরে আলম সানি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, পৌরসভার কাউন্সিলর নিমাই ঘোষ, সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম, শুভ ইমরান, ফারুক ফয়সাল সোহাগ, নারী কাউন্সিলর করুনা রানী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম, কর্মকর্তা মামুনুর রশীদ, হিসাব রক্ষক রেজাউল করিম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পৌর কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধী মহল উপস্থিত ছিলেন। বাজেট বক্তৃতায় শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নাজমুল আলম খোকন প্রস্তাবিত স্বপ্নের বাজেটটি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ