সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

চুরির সময় চিনে ফেলায় প্রতিবেশীর ছুরিকাঘাতে গৃহকর্ত্রী নিহত

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে প্রতিবেশীর ছুরিকাঘাতে মোছা. নারগিস বেগম (৫৫) নামে এক গৃহকর্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুন) গভীর রাতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে ওই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নারগিস বেগম।

তিনি স্থানীয় মৃত নওশের আলীর স্ত্রী ছিলেন। আর অভিযুক্ত প্রতিবেশী মো. আলীমুল ওরফে আলীম (২২) একই গ্রামের সামিদুল হকের ছেলে।

রবিবার (৩০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, গত ২৭ জুন মোছা. নারগিস বেগম শেরপুরের একটি ব্যাংক থেকে নগদ আড়াই লক্ষ টাকা উত্তোলন করে। ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিষয়টি প্রতিবেশী মো. আলীমুল ওরফে আলীম জানতে পেরে তা চুরি করার পরিকল্পনা করে। সে মোতাবেক লোভের বশবর্তী হয়ে আলীম শুক্রবার গভীর রাতে মোছা. নারগিস বেগমের বসতঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ওইসময় শব্দ শুনে নারগিস বেগম জেগে উঠেন এবং প্রতিবেশী আলীমকে চিনে ফেলেন।

পরে ঘরে প্রবেশ করার প্রতিবাদ করলে ঘাতক আলীম তার সাথে থাকা ছুরি দিয়ে নারগিস বেগমের পেটে ও গলায় গুরুতর আঘাত করে পালিয়ে যায়। নারগিসের চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় শনিবার রাতে নারগিস বেগম মারা যান।

এদিকে নারগিসের মৃত্যুর খবর পেয়ে আলীমের বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত এলাকাবাসী।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ