বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

পায়ে হেঁটে হজ্জ এর উদ্দেশ্যে মৌলভীবাজারের ফয়সল

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: পবিত্র হজ পালনের সৌদি আরবের পথে পায়ে হেঁটে রওনা দিয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা ফয়সল আহমদ সাগর (৩৮) নামের এক যুবক।

শুক্রবার (২৮ জুন) দুপুরে সৌদি আরবের উদ্দেশ্যে সিলেট হজরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন সাগর। তিনি বড়লেখা উপজেলার হাটবল গ্রামের মৃত মঞ্জিল আলীর ছেলে।

এ বিষয়ে ফয়সল আহমদ সাগর জানান, গত কয়েক বছর আগে আমি একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলাম। এরপর থেকে মনে মনে ইচ্ছা পোষণ করি, আমি পূর্ণ সুস্থ হয়ে পায়ে হেঁটে পবিত্র কাবা তাওয়াফ করবো। হজ করবো। তাই পরিবারের অনুমতি নিয়ে হজরহ শাহজালাল (রহ.) দরগাহে নামাজ আদায় করে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে সৌদি আরব রওনা দিয়েছি।

সাগর আরও বলেন, বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারত যাব। পরে ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব যাব। সৌদি যেতে প্রায় বছর খানেক সময় লাগবে। এবং মোটামুটি আট হাজার কিলোমিটার পাড়ি দিয়ে যেতে হবে আমার জন্য সকলে দোয়া করবেন শারীরিকভাবে সুস্থ থেকে আশা পূরণ করতে পারি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ