শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে ৫৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে র‍্যাব-১২ সদর কোম্পানি ও র‍্যাব-১২’র যৌথ অভিযানে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকা হতে ৫৭ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও ১টি পিকআপ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন’) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত র‍্যাবের অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে পিক-আপ যোগে গাঁজা বহন করছে এমন তথ্যের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সয়দাবাদ এলাকায় পিকআপ হতে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে কুমিল্লা জেলার দেবীদ্বার থানার পুয়াবাড়ী গ্রামের আলী আশরাফের ছেলে আল আমিন (২৫), হোসেনপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে সাব্বির হোসেন (১৯) ও মোরশেদের ছেলে আনিছ আহম্মেদকে (২৩) আটক করা হয়েছে।’

এছাড়াও গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল,নগদ ৬ হাজার ৬শত ৭০টাকা এবং ১টি বলেরো পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

শুকবার সন্ধ্যায় এক প্রেস বিফ্রিং এর মাধ্যমে নিশ্চিত করেছেন র‍্যাব-১২’র কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।’

image-74

▐ সর্বশেষ পাওয়া সংবাদ