শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

যশোরে মেডিকেল শিক্ষার্থী আত্মহত্যা

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি: যশোর আজমাইন সাকিব নামে এক মেডিকেল কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি যশোর মেডিকেল কলেজের দশম ব্যাচের শিক্ষার্থী।

যশোর ঝিকরগাছায় উপজেলার গদখালী ইউনিয়নের শরিফপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার ২৬জুন বিকেলে নিজ বাড়িতে। বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সাকিব বুধবার সকালে যশোর মেডিকেল কলেজে না গিয়ে গ্রামের বাড়ি শরিফপুর চলে যায়। সেসময় তার বাড়ি কেউ না থাকায় সকাল থেকে দুপুরের কোন এক সময় নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলে গলায় ফাঁস দেন তিনি। বিকেলে তার ছোট ভাই আদিব হোসেন বাড়িতে ফিরে দেখে ভাইয়ের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকির একপর্যায়ে কোন উত্তর না মেলায় দরজা ভেঙে ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।

নিহতের বাবা জাহাঙ্গীর আলম জানান, তার ছেলে বেশকিছুদিন ধরে চুপচাপ ছিলো। অতিরিক্ত লেখা পড়ার করার কারনে তার মাথা ব্যাথা করতো। কিন্তু আত্মহত্যার সঠিক কারণ জানা নেই।

যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হাসনাত মোহম্মদ আহসান হাবিব মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন

▐ সর্বশেষ পাওয়া সংবাদ