শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

মানিকগঞ্জে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা সংস্থা ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আবুল কালাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের নির্দেশে ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ দুজন এবং ১০ গ্রাম হেরোইন সহ ১ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে সিংগাইর ইপজেলার ভূমদক্ষিণ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক মো. আলী হাসান (৩১) গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘরকান্দা এলাকার আব্দুল হক গাজীর ছেলে, হরিরামপুর উপজেলার ইজদিয়া থেকে ১০ গ্রাম হেরোইনসহ আটক মো. রুবেল মোল্লা (৩৬) একই গ্রামের আওলাদ মোল্লার ছেলে ও সদর উপজেলাধীন বরুন্ডী থেকে ৫০ পিস ইয়াবাসহ আটক মো. হাসান মিয়া (২২) একই এলাকার মোঃ আওলাদ হোসেনের ছেলে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর, হরিরামপুর ও সিংগাইর থানায় পৃথক তিনটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ