সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

কাজিপুরে কাজ শেষেও মজুরি পাননি কর্মসংস্থান কর্মসূচির ৯৭৩ শ্রমিক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে চলতি ২০২৩/২৪ অর্থবছরের অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত কর্মসংস্থান কর্মসূচির টাকা কাজ শেষ হওয়ার পরেও পাননি উপজেলার ৯৭৩ জন শ্রমিক। দ্বিতীয় পর্যায়ে গত ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে ২ জুন পর্যন্ত কাজর মেয়াদ শেষ হয়েছে।’ এদিকে শ্রমিকগণ তাদের প্রাপ্য মজুরী না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।

কাজিপুর প্রকল্প অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের দ্বিতীয় পর্যায়ে উপজেলার ১২ ইউনিয়নের ৯৭৩ জন শ্রমিক ৪শ টাকা মজুরী হিসাবে ৩৩ দিন কাজ করেছে। এতে করে প্রতিজন শ্রমিকের ৩৩ দিনে ১৩ হাজার ২ শ টাকা করে পাওনা রয়েছে। শ্রমিকগণ জানান,এত দিন ধার দেনা করে সংসার চালালেও এখন পরিজন নিয়ে বিপদে রয়েছেন তারা। পাওনাদারের ভয়ে তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে।

গান্ধাইল ইউনিয়নের শ্রমিক মোতাহার হোসেন জানান আমরা অতিদরিদ্র। শ্রম বিক্রির টাকা না পেলে চলবো কিভাবে?

এ বিষয়ে কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহা আলম মোল্লা জানান ,আমরা আগেই বিল করে পাঠিয়েছি। আশা করছি আগামী সপ্তাহে টাকা ছাড় হবে।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ