শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

বগুড়ায় চলন্ত ট্রেনের ছাদে গোখরা সাপ!

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগির ছাদে সাপের দেখা মিলেছে। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক সেই দৃশ্য মোবাইলে ধারণ করে ট্রেনের স্টাফকে অবগত করেন তারা।

বুধবার (২৬ জুন) রাতে ট্রেনের ছাদে সাপ উঠে পড়ার বিষয়টি নিশ্চিত করেন স্টেশন কর্তৃপক্ষ।

জানা গেছে, বুধবার সকাল ১১টায় সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেস। এসময় কিসমত স্টেশন পার হলে ট্রেনের একটি বগির ছাদে সাপটির উপস্থিতি দেখতে পায় যাত্রীরা। এর পর ট্রেনে দায়িত্বরতদের অবগত করে। ট্রেনটি রাত ১১টার সময় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছালে রাতেই ট্রেনের স্টাফসহ স্টেশন সংশ্লিষ্টরা খোঁজাখুঁজি করলে সাপটির উপস্থিতি পায়নি।
ঠিক কোথা থেকে ট্রেনের ছাদে সাপটি উঠে পড়ে তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে যাত্রাপথে কোনো ভাবে ছাদে উঠে পড়লেও আবারো নেমে পড়েছে সাপটি।

এদিকে স্টেশনের গ্রেড ফোর স্টেশন মাস্টার নিরঞ্জন রায় ট্রেনে সাপের উঠে পড়ার সত্যতা নিশ্চিত করে বলেন, চলন্ত ট্রেনের ছাদে সাপটিকে দেখেতে পেয়ে ভিডিও করে আমাদের পাঠিয়েছে। প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে এটি গোখরা সাপ। এর মাঝে ট্রেনটি স্টেশনে পৌঁছালে আমরা তল্লাশি চালাই। তবে সাপটিকে পাওয়া যায়নি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ