শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

চকরিয়ায় ছিনতাইকারী চক্রের দলনেতাসহ ৫ সদস্য আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চকরিয়ায় ছিনতাইকারী চক্রের দলনেতা মিনহাজুর রহমান নয়ন সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের চৌকস টিম।
এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (২৬ জুন) রাত ৮ টার দিকে চকরিয়া পৌরশহরের আল ফরিদ আবাসিক হোটেলের রুম থেকে তাদের আটক করা হয়।

ছিনতাইকারী বাকি সদস্যরা হলেন, কামরুল ইসলাম ছোটন (১৯) মাহমুদুল করিম (২৮) তায়েবুল ইসলাম( ২২) ও আরফাতুল ইসলাম(২২)।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানায়,এসব ছিনতাইকারীরা নিরীহ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ও মোবাইলসহ ইত্যাদি ছিনতাই করে প্রতিনিয়ত।

তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হবে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন। চকরিয়া থানা পুলিশের পক্ষথেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ