শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

কক্সবাজারে বিদেশি অস্ত্র-গুলিসহ চোরাচালান চক্রের দুই সদস্য আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: ইয়াবাসহ আটকের পর ২০২০ সালে কারাগারে পরিচয় হয় চক্রের তিন সদস্যের। সেখানে বসে পাশ্ববর্তী দেশ থেকে অস্ত্র চোরাচালানের পরিকল্পনা। চক্রটিতে যোগ দেয় বন্দরনগরী চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি ও কক্সবাজারের একাধিক সদস্য।

মঙ্গলবার রাতে কক্সবাজার সদরের পিএমখালী ও কলাতলীতে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র-গুলিসহ চোরাচালান চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

বুধবার (২৬ জুন) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জামিলুল হক।

আটকরা হলেন-কক্সবাজার পৌরসভার বাহারছড়া এলাকার কাজি জাফর সাদেক ওরফে রাজু ও পিএমখালী ইউনিয়নের ধাওনখালী এলাকার হুমায়ুন কবির।

সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জামিলুল হক বলেন, ‘তিনজনের পরিচয় হয় কারাগারে। সেখানেই তারা পরিকল্পনা করে ভারত থেকে অস্ত্র আনার। যখন সবাই জামিনে বের হয়। তারপর থেকে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে অস্ত্র আনার ব্যাপারে যোগাযোগ শুরু করে। তারপর তাদের চক্রে যোগ দেয় আরও একাধিক সদস্য। তাদের সহায়তায় অস্ত্র-গুলিগুলো কক্সবাজারে আনতে শুরু করে।’

তিনি আরও বলেন, ‘কয়েকটি চালান নিরাপদে পাচারের পর মঙ্গলবার রাতে র‌্যাবের কাছে খবর আসে; খাগড়াছড়ি সীমান্ত দিয়ে পাশ্ববর্তী দেশ থেকে আনা অস্ত্র কক্সবাজারে প্রবেশ করবে এমন সংবাদে অভিযানে নামে র‌্যাব। প্রথমে সদরের পিএমখালী এলাকা থেকে চক্রের সদস্য হুমায়ন কবিরকে গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর সদস্য রাজুকে কলাতলী থেকে গ্রেপ্তার করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে তারা পাশ্ববর্তী দেশ থেকে আনা একটি ৩০৩ রাইফেল, একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ