শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
সারাদেশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহত

বগুড়া প্রতিনিধ: বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন৷ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুপচাঁচিয়া জে কে কলেজের সামনে বগুড়া-নওগাঁঁ আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে৷

নিহতেরা হলেন- দুপচাঁচিয়ার জিয়ানগর সোনারপাড়া এলাকার আকরাম হোসেনের ছেলে সাদিকুল ইসলাম এবং অপরজন জিয়ানগর এলাকার মোসাদ্দেকুল ইসলাম। এরা দুইজনেই কলেজ পড়ুয়া এবং একে অপরের বন্ধু।

এ তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার।

পুলিশের এই কর্মকর্তা জানান, বিকালে মোটরসাইকেল নিয়ে কাহালুর রাবেয়া পার্কে বেড়াতে যায় সাদিকুল এবং মোসাদ্দেকুল। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জে কে কলেজের সামনে অজ্ঞাত একটি ট্রাক পিছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোসাদ্দেকুল মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় সাদিকুলকে দুপচাঁচিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মোটরসাইকেল কে চালাচ্ছিল তা এখনও জানা যায়নি। আর ট্রাক অজ্ঞাত হওয়ায় কাউকে আটক করাও যায়নি। মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ