শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

চকরিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৪ এর শুভ উদ্বোধন হয়েছে। উক্ত টুর্নামেন্টটি অনুর্ধ্ব – ১৭ বালক-বালিকাদের নিয়ে উপজেলা পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে গিয়ে শেষ হয়।

বুধবার (২৬ জুন) বিকাল ৩ টার সময় চকরিয়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের সভাপতিত্বে উক্ত টুর্নামেন্টটির শুভ উদ্বোধন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চকরিয়া পরিষদের ভাইস -চেয়ারম্যান বেলাল উদ্দিন শান্ত,চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম,চকরিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনজুর মোর্শেদ, চকরিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাসউদ মোর্শেদ, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহেদ চৌধুরী,চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আবছার ও যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন চকরিয়া পৌরসভা ফুটবল একাদশ ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন ফুটবল একাদশ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ