শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

তাড়াশ হাসপাতালের দুটি অ্যাম্বুল্যান্সই বিকল, ভোগান্তিতে রোগীরা

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি অ্যাম্বুল্যান্স ১৪ মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। ফলে রোগী আনা-নেওয়া সম্ভব হচ্ছে না। এতে রোগী ও তাদের স্বজনরা বিপাকে পড়েছেন। এদিকে অ্যাম্বুল্যান্স অচল থাকায় চালকও বদলি হয়ে অন্যত্র চলে গেছেন।

মঙ্গলবার (২৫ জুন) হাসপাতালে গিয়ে দেখা যায়, একটি অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় অচল হয়ে দীর্ঘদিন বাইরে পড়ে আছে আর অন্যটি যান্ত্রিক ত্রুটির কারণে ১৪ মাস ধরে বিকল হয়ে রয়েছে হাসপাতালের একটি কক্ষে। অ্যাম্বুল্যান্স বিকল থাকায় চালক আব্দুল মোমিন গত বছরের ১৪ অক্টোবর বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। ফলে রোগীর স্বজনদের নির্ভর করতে হচ্ছে ভাড়ায় চালিত অ্যাম্বুল্যান্সের ওপর।

সরকারি অ্যাম্বুল্যান্সের ভাড়া প্রতি কিলোমিটার ১০ টাকা হিসেবে জেলা সদরে পৌঁছাতে লাগত মাত্র ৩০০ টাকা। অথচ বেসরকারি অ্যাম্বুল্যান্সের ভাড়া দিতে হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা। আবার গর্ভবতী মায়েদের বিনামূল্যে সরকারি খরচে বহন করা হতো।

এখন তাদেরও অ্যাম্বুল্যান্সের ভাড়া বহন করতে হচ্ছে। তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, বিকল অ্যাম্বুল্যান্স সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়ে জানানো হয়েছে। আশা করি দ্রুতই সমস্যার সমাধান হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ