শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

নড়াইলে চিত্রা নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর পৌরসভায় বন্ধুদের সাথে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোর আসমাউল মীরের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ জুন) সকালে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নড়াইল সদর পৌরসভার উজিরপুর এলাকার চিত্রা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয় সে। আসমাউল মীর নড়াইল সদর পৌরসভার উজিরপুর গ্রামের বিল্লাল মীরের ছেলে।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল সদর পৌরসভা থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুই বন্ধুর সঙ্গে আসমাউল মীর চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে সংবাদ দেয়। পরে তারা এসে উদ্ধার কার্যক্রম শুরু করে রাত পর্যন্ত তার সন্ধান পায়নি।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসুদ রানা জানান, মঙ্গলবার দুপুরে ওই কিশোর নদীতে ডুবে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। এরপর তারা এসে রাত পর্যন্ত অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। বুধবার সকালে আমাদের উদ্ধার অভিযান হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে ওই কিশোরের লাশ ভেসে উঠলে স্থানীয়রা সেটি উদ্ধার করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ