শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
সারাদেশ

শেরপুরে এলপি গ্যাস ডিলার-পাম্প ও ক্লিনিকে জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ট্রাক্সফোর্স অভিযানে আসমা ট্রেডার্স, তালুকদার পাম্প ও করতোয়া এবং ভিশন ক্লিনিকে মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে।

এই ট্রাক্সফোর্স অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস.এম রেজাউল করিম । এ সময় সহযোগীতা করেন বগুড়া র‌্যাব-১২, শেরপুর থানা পুলিশ, শেরপুর ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগন।

জানাযায়, উপজেলার হামছায়াপুর এলাকায় জীবন বিপন্ন ভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ করায় আসমা ট্রেডার্সকে ৩০ হাজার টাকা, অবৈধ ভাবে তালুকদার পাম্প বিস্ফোরক দ্রব্য তেল-গ্যাস মজুদ রেখে বিক্রয় করার অপরাধে ৩০ হাজার টাকা, ভিশন ল্যাব এন্ড হসপিটাল পরিষ্কার পরিছন্ন না থাকায় ৫ হাজার টাকা এবং করতোয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ল্যাবে ব্যবহার করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজিদ হাসান, বগুড়া র‌্যাব-১২ ডি.এ.ডি শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স, শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম ও সঙ্গীয় ফোর্স, শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ সিভিল ডিফেন্স অফিসার বখতিয়ার উদ্দিন ও সঙ্গীয় ফোর্স।

প্রায় দুই ঘন্টা ব্যাপি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী বলেন, জনস্বার্থে অবৈধ তেল, গ্যাসের দোকান, বিপজ্জনক ফিলিং স্টেশন এবং বেসরকারী ক্লিনিকগুলোতে অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ