সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে বজ্রপাতে গাড়ি চালকের মৃত্যু, আহত ২

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে রাসেল আহমদ (৩৫) নামের এক গাড়ী চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরতলীর শাহজিবাজার রেল ক্রাসিংয়ের পাশে ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার এক নং ওয়ার্ডের কবির আহমেদের ছেলে। আহতরা হলেন শাহজিবাজার এলাকার মৃত মোজাম্মেল আলীর ছেলে আব্দুস সালাম খাঁন (৫৪) ও জকিগঞ্জ পৌর এলাকার মোস্তাক আহমেদের ছেলে সাজিদুর রহমান(১৫)।

জানা যায়, জকিগঞ্জ উপজেলা থেকে আহত সাজিদুর তার বাবা মোস্তাক আহমেদসহ পরিবারের আটজন সদস্য নোহা গাড়ি ভাড়া নিয়ে তার খালু শাহজিবাজার এলাকার আহত সালামের বাড়িতে বেড়াতে আসেন। রেল লাইনের পাশে গাড়ি পার্কিং করে সবাই আত্মীয় বাড়িতে চলে গেলে সাজিদকে সাথে নিয়ে সালাম গাড়ির চালককে নিতে গাড়ির পাশে আসেন। চালকসহ তারা বাড়ি ফিরার পথে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত তাদের উপর পড়ে। ঘটনার পর স্থানীয়রা তাদেরকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। অপর দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত ব্যাক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। অপর দু’জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ