শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় নারীর মৃত্যু, এখনো কাটেনি মহাসড়কের যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় ট্রাকচাপায় প্রাইভেটকারে থাকা পিংকি খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ আহত হয়েছেন আরও ৪ জন।

এ সময় ট্রাকটি মহাসড়কে উল্টে দুপাশের ১৫ কিলোমিটার মহাসড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়। তবে বিকেল ৪টা পর্যন্তও মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে। যানজট আগের চেয়ে অনেক কমে গেছে জানিয়ে অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ যানজট কেটে যাওয়ার আশা ব্যক্ত করছে পুলিশ।

সোমবার (২৪ জুন) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঔল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে পরিবার নিয়ে প্রাইভেটকারে করে ঢাকা যাচ্ছিলেন অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ। এ সময় উপজেলার ঝাঔল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সংঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের যাত্রীরা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি থানায় নিয়ে যায় ও ট্রাকটি সরিয়ে দেয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) আব্দুল কাদের জিলানী বলেন সকালে ঝাঔল ওভারব্রিজ এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারকে চাপা দিয়ে উল্টে যায়। এতে প্রাইভেট কারে থাকা সবাই আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কতর্ব্যরত চিকিৎসক ডা. ল. শামীমুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই পিংকি খাতুনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে, তারা শংকামুক্ত আছেন। দুপুরের দিকে নিহতের স্বামী আব্দুল ওয়াহিদ তার স্ত্রী পিংকির মরদেহ বাড়ির উদ্দেশ্যে নিয়ে গেছেন।

প্রসঙ্গত, এর আগে সকাল থেকে এই দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী লেন মিলিয়ে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। যা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে পুলিশ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ