শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

ভারতে পাচার ১৩ বাংলাদেশিকে স্বদেশ প্রত্যাবাসন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: ভাল কাজের কথা বলে ভারতে পাচারের শিকার ১৩ বাংলাদেশি নারী ও শিশুকে কারাভোগ শেষে স্বদেশ প্রত্যাবাসনে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার (২৩ জুন) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। পরে আইনি সহয়তার জন্য তাদের গ্রহন করে পোর্টথানা পুলিশ।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন, বাগেরহাট জেলার মুয়াঘাট উপজেলার আমজেদ তালুকদারের ছেলে রফিক তালুকদার (৬৬), মামুন তালুকদার (২৫),নাজমুল সিকদার (৩৮), রাজু ভূইয়া (২৪),সাত্তার মোল্লা (৫৩), ওমর ফারুক শেখ (২৬), আপছানা আক্তার লাকী (২২) ফাতেমা (৪), আব্দুল আমিন (৬), ফাতেমা (২৮), মরিয়ম (২৩), ফাহিম (২) মাহিম (৪)।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আযহারুল ইসলাম জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভাল কাজের কথা বলে দালাল চক্র তিন বছর আগে তাদের সীমান্ত পথে ভারতে নেয়। পরে তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলে চলে আসে। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। সেখানে দেড় থেকে দুই বছর কারাভোগের পর তারা দেশে ফেরার সুযোগ পায়। কাগজ পত্রের আনুষ্ঠানিকতা ফেরত আসা বাংলাদেশী পুরুষ ও শিশু নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এর কাছে হস্তান্তর করা হবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ