শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

এমপি’র ঐচ্ছিক অনুদানের চেক পেল সিংগাইরে ১৭ পরিবার

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এমপি’র ঐচ্ছিক বরাদ্দ থেকে সিংগাইরের ১৭ পরিবারকে আর্থিক অনুদানের চেক তুলে দেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

রবিবার (২৩ জুন) বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু’র সভাপতিত্বে তার কার্যালয়ে পরিবার প্রতি ১০ হাজার টাকার চেক তুলে দেন সংসদ সদস্য। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন -উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: সায়েদুল ইসলাম, বায়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, চান্দহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শওকত হোসেন বাদল, চারিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান রিপন হোসেন প্রমুখ।

অনুদানের চেক পেয়ে উপকারভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্হানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে এমপি দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন ও সব সময় তার পাশে থাকবেন। যাতে তিনি এরকমভাবে দু:স্হ অসহায় মানুষের সেবা করতে পারেন। সেই সঙ্গে তিনি সবাইকে আগামী দিনে তার সাথে থাকার আহবান জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ