শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
সারাদেশ

রাসেলস ভাইপার আতঙ্কে অজগর উদ্ধার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের আনসার ব্যাটালিয়ন ক্যাম্প এলাকার একটি বাড়িতে অজগর সাপ ঢুকে পড়ে। বাড়ির লোকজন ও স্থানীয়রা অজগর সাপকে রাসেলস ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পড়েন।

রোববার (২৩ জুন) দুপুরে সাপটি মারার জন্য তৎক্ষণিক পরিকল্পনা করেন। পরে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল ও বন বিভাগের লোকজন অজগর সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে। এর আগেও উপজেলার বিভিন্ন স্থানে একাধিক অজগর সাপ মানুষের বসতঘরে ঢুকে পড়ে। অজগর সাপের রং রাসেলস ভাইপারের মতো দেখতে যার জন্য অনেকে রাসেলস ভাইপার মনে করে আতঙ্কিত হয়ে পড়তে দেখা যায়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, কালাপুর আনসার ক্যাম্পের পাশে একটি বাড়িতে অজগর সাপটি চলে আসে এবং এলাকার লোকজন রাসেলস ভাইপার ভেবে সবাই আতঙ্কিত হয়ে পড়ে।

পরবর্তীতে বন বিভাগের লোকজনকে সাথে নিয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে সাপটি অজগর সাপ বলে নিশ্চিত করা হয়। অজগর সাপটির ওজন ১২ কেজি বলে জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ