শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
সারাদেশ

চকরিয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ; যুবক গ্রেফতার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চকরিয়ায় সম্প্রতি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।এ সময়ে ট্রেনের যাত্রীরা কমবেশী আহত হয়েছে। এই নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তুষ্ট দেখা দিয়েছে।

সূত্রে জানা গেছে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে চকরিয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে পিয়ারু নামের এক যুবকরে গ্রেরফতার করেছে রেল পুলিশ।

রবিবার (২৩ জুন) দুপুরে ১২ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পহরচাদা এলাকার আবদুল হাকিম এর ছেলে পিয়ারু।

জানা গেছে সম্প্রতি পিয়ারু নামে যুবকটি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে ছবিটি ভাইরাল হলে চতুরদিকে ছড়িয়ে যায়। এতে পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে। গণমাধ্যম ও টিভিতে সম্প্রচারিত হলে পাথর নিক্ষেপের ভিড়িও দেখে রেল কর্তৃপক্ষের নজরে আসে। তাকে খুজতে মাঠে নামে অবশেষে সূত্র ধরে অভিযোগের ভিত্তিতে রেল পুলিশ রবিবার দুপরে তাকে গ্রেফতার সক্ষম হয়।

রেল পুলিশ জানায় চকরিয়ার বরইতলির মছন্নাকাটা এলাকায়সহ বিভিন্ন স্থানে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা সংগঠিত হচ্ছে এ নিয়ে কক্সবাজারে আগত পর্যটকেরা বড় বিপাকে পড়েছে। চলন্ত ট্রেনের পাথর নিক্ষেপ বন্ধ করার জন্য স্থানীযরা জোর দাবি জানিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ