শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

শৈলকুপায় ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: বিদ্যুৎ চালু থাকাবস্থায় ট্রান্সফরমার মেরামত করতে গিয়ে ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল খালেক নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সোহেল রানা নামে আরেক লাইনম্যান।

রোববার (২৩ জুন) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুখালি গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল খালেক কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি।

শৈলকুপা পল্লী বিদ্যুতের ডিজিএম মিজানুর রহমান বলেন, শৈলকুপার সাধুখালী গ্রামের বিদ্যুতের ট্রান্সফরমার লাগানোর কাজ করছিলেন শেখপাড়া বিদ্যুৎ অফিসে কর্মরত লাইনম্যান সোহেল রানা ও আব্দুল খালেক। মেরামতের সময় বিদ্যুতের কন্ট্রোলরুমে ফোন দিয়ে উপরে ওঠেন লাইনম্যান সোহেল রানা। কিন্তু বিদ্যুৎ বন্ধ না থাকায় বিদ্যুস্পৃষ্ট হন সোহেল। নিচে দাড়িয়ে থাকা লাইনম্যান আব্দুল খালেক কন্ট্রোলরুমে ফোন করে আবারো বিদ্যুৎ বন্ধ করতে বলে উপরে উঠে যান আহত সোহেলকে উদ্ধার করতে। কিন্তি কন্ট্রোলরুম বিদ্যুৎ বন্ধ না করায় আব্দুল খালেক ঘটনাস্থলেই মারা যান। আহত সোহেল রানাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলেও তার শারিরীক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

এ ব্যাপারে পল্লী বিদ্যুতের জিএম ওমর আলী জানান, লাইন বন্ধ করে কাজ চলছিলো। কিন্তু কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, কন্ট্রোলরুমের দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তবে বারবার কন্ট্রোলরুমে ফোন করে লাইন বন্ধ রাখার জন্য বলা হলেও তারা কেন বন্ধ করেনি তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুৎ সমিতির একজন লাইনম্যান মারা গেছে। এ বিষয়ে সমিতির পক্ষ থেকে এখনো কিছুই জানানো হয়নি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ