শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

বরগুনায় সেতু ভেঙ্গে ৯ জন নিহতের ঘটনায় ২টি তদন্ত কমিটি

কর্পোরেট সংবাদ ডেস্ক : বরগুনা জেলার আমতলীতে সেতু ভেঙ্গে মাইক্রোবাস নদীতে পড়ে ৯ জন নিহতের ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুবন্ধি নদীতে তলিয়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম জানিয়েছেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাসকে প্রধান করে শনিবার রাতেই ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

অপর দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আরেকটি ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে। পটুয়াখালীর তত্বাবধায়ক প্রকৌশলী মহির উদ্দিন শেখকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

আমতলীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি)তারেক হাসান জানিয়েছেন, রোববার তদন্ত কমিটি তদন্ত কাজ শুরু করেছে।

সুবন্ধি নদীতে তলিয়ে যাওয়া মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি ফায়ার সার্ভিস কর্মীরা শনিবার মধ্যরাতে (রাত ১২টার দিকে) নদী থেকে টেনে পাড়ে তুলেছে।

এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি কেইস) হয়েছে বলে ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু জানিয়েছেন।

উল্লেখ্য, শনিবার (২২ জুন) দুপুর ২টার দিকে আমতলী উপজেলার হলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ