শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে ইয়াবাসহ গ্রেপ্তার ২

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ জাকির আলী চৌধুরী (৩৩) এবং আবু তালহা (২৮) নামে দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) রাতে সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- ১। মো. জাকির আলী চৌধুরী ওরফে মেন্টাল জাকির (৩৩), পিতা- মৃত ফরিদ আলী চৌধুরী, সাং-পাহাড় বর্ষিজোড়া, থানা ও জেলা-মৌলভীবাজার। ২। আবু তালহা (২৮), পিতা- তরাজ মিয়া, সাং-ঘড়ুয়া, জেলা-মৌলভীবাজার।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই ইফতেখার ইসলাম।

এসময় জাকির আলীর বাড়ি থেকে তাকেসহ সাথের জনকে (আবু তালহা) তল্লাশি করে তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, আটককৃত দুইজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এদের মধ্যে জাকির আলী চৌধুরী এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি এবং তালহার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। গতকালের ঘটনায় তাদের দু’জনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।”

▐ সর্বশেষ পাওয়া সংবাদ