শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে দেড় কিলোমিটার যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ করে কর্মস্থলে ফিরছে মানুষ। ফলে কর্মস্থলে ফেরা যাত্রীবহনের গাড়ির চাপ পড়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিমের ঢাকামুখী টোল প্লাজায়। এর সঙ্গে যুক্ত হয়েছে বৃষ্টি। এতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ঢাকাগামী লেনে দেড় কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২২ জুন’) সকাল থেকেই এই যানজটের শুরু হয়, যা সেতুর পশ্চিম থেকে শুরু হয়ে ইকোনমিক জোনের গেট পর্যন্ত এসেছে। সকাল সাড়ে ১১টার দিকেও এই যানজট অব্যাহত ছিল।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বলেন, ঢাকামুখী গাড়ির চাপ পড়েছে সেতু পশ্চিম টোল প্লাজায়। স্বাভাবিকভাবেই টোল গ্রহণের জন্য একটু সময় লাগে। ফলে সেখানে এসে গাড়িগুলো দাঁড় করাতে হয়। এছাড়া বৃষ্টির কারণে সেতুর ওপরে একাধিক গাড়ি নষ্ট হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, সকাল থেকেই সেতুর পশ্চিম থেকে ইকোনমিক জোনের গেট পর্যন্ত অন্তত দেড় কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। সেতুতে নষ্ট হওয়া সকল গাড়ি অপসারণ করা হয়েছে। তবে গাড়ির চাপ থাকায় এ যানজট আজ রাত পর্যন্ত থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ