রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

শেরপুরে নৌকা ডুবে মেডিকেল শিক্ষার্থীসহ দুইজনের ‍মৃত্যু

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলি গ্রামে নৌকা ডুবে মেডিকেল শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (২১) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কান্দুলি গ্রামের সুরহাব মিয়ার ছেলে ও রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মোশাররফ হোসেন মিল্টন (২১) এবং একই এলাকার সাদামিয়ার ছেলে ও শেরপুর তিনআনী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আমানউল্লাহ (২১)। তারা একে অপরের বন্ধু।

উপজেলার ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ