শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের পানি কমেছে, ভোগান্তিতে মানুষ

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে গত কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করেছে। বৃহস্পতিবার (২০ জুন) সকাল থেকে এ পানি কমতে শুরু করলেও কয়েকটি বাধ ও সড়ক ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর দীঘিরপাড় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছিল। নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রবেশ করে ঝিনাইগাতী সদর বাজারে।

এতে বাগেরভিটার মহনগঞ্জ বাজার হয়ে আহম্মদনগর সড়কের বাশের সাকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পানি নেমে যাওয়ার পর ২০ গ্রামের সহস্রাধিক মানুষের চলাচলের রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে তারা। তলিয়ে যাওয়া পুকুরের মাছ ভেসে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক মানুষ।

ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, বন্যাকবলিত এলাকার তথ্য প্রশাসনকে জানানো হয়েছে। তবে পানি কমলেও অনেক এলাকার মানুষ ভোগান্তিতে পড়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ