শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

মির্জাগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীর মির্জাগঞ্জের দেউলি পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌন হয়রানি ও দুর্নীতি বাজ প্রধান শিক্ষক আব্দুস সালামের বিচার ও অপসারণের দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা।

বৃহস্পতিবার সকালে উপজেলার দেউলি ইউনিয়ন বাজার মোড়ে পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের অবৈধভাবে কমিটি দেওয়ার প্রতিবাদে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এ মানববন্ধন করা হয়। এসময় এলাকাবাসী তার বিচার দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দেউলি পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি মনিরুজ্জামান খান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আইয়ুব আলী খান, অভিভাবক সদস্য জাকির হোসেন খান, মোতালেব মৃধা,বাবু শিকদার ও প্রাক্তন শিক্ষার্থী আদনান হোসেন শাওন প্রমুখ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ