শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

তাড়াশে বিয়ে দাবিতে প্রেমিকার অনশন: প্রেমিক পলাতক

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন কলেজ ছাত্রী প্রেমিকা। এ ঘটনায় শত শত উৎসুক জনতা সেখানে ভিড় করছেন মেয়েটিকে এক নজর দেখার জন্য। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের দেবীপুর গ্রামে।

এ ঘটনায় প্রেমিক আলাউদ্দিন (৩০) পলাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজগঞ্জ সরকারি কলেজের বাঙালা বিভাগের এম.এ ক্লাসের ছাত্রী ও খামারখন্দ উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল সালামের মেয়ে লাবনী আক্তারের (২৫) সাথে তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামের সোলায়মান প্রামানিকের ছেলে আলাউদ্দিনের (৩০) ১৩ বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রেমিক আলাউদ্দিন ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে বর্তমানে কর্মরত রয়েছেন।

লাবনী আক্তার বলেন, সম্পর্কের পর আমাকে ঢাকায় তার বাসায় নিয়ে গিয়ে স্বামী স্ত্রীর মতো সময় কাটাতো। সম্প্রতি বিয়ের কথা বললে আলাউদ্দিন নানা অজুহাতে সময় ক্ষেপন করতে থাকে। নিরুপায় হয়ে বিয়ের দাবিতে সে এখানে অনশন করছেন।

প্রেমিক আলাউদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, প্রেম ছিল অস্বীকার করবো না। কিন্তু মেয়েটির আরো কয়েক জায়গায় সম্পর্ক রয়েছে। যার ফলে বিয়ে করার প্রশ্নই ওঠে না। যা হয় আইনে সমাধান হবে।

তাড়াশ থানার ওসি (তদন্ত) মো: নূরে আলম বলেন, এখন পর্যন্ত কেউ এ সংক্রান্ত অভিযোগ করেনি। খোঁজ নিয়ে দেখছি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ