শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

যমুনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ছোট-বড় বোয়াল মাছ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে ঝাঁকে ঝাঁকে ছোট বড়ো বোয়াল মাছ ধরা পড়ছে। বুধবার রাতে উপজেলার কাঁঠালিয়া হিজুলিয়া যমুনায় বিভিন্ন ওজনের ১০টি বোয়াল মাছ ধরা পড়ে। ধরা পড়া বোয়াল মাছগুলোর মধ্যে ৪টির ওজন ৫-৬ কেজি করে আর বাকি গুলোর ওজন ৩-৪ কেজি।

বৃহস্পতিবার (২০ জুন’) গভীর রাতে যমুনায় ছোরা দিয়ে মাছ ধরার সময় স্থানীয়দের জালে এ বোয়াল মাছগুলো ধরা পড়ে। তারা কাঁধে করে মাছগুলো বাড়িতে নিয়ে আসে। সকালে বড় আকারের এতোগুলো বোয়াল মাছ ধরার খবর ছড়িয়ে পড়লে তা এক নজর দেখার জন্য মানুষের ভিড় জমে যায়। মাছগুলো দেখে অনেকেই দরদাম করতে থাকেন। কিন্তু মাছগুলো বিক্রি না করে ভাগ বাটোয়ার করে নেন জেলেরা।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাজেদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে আমরা ১০ জন লোক শখের বশে খাষপুকুরিয়া গ্রাম দিয়ে প্রবাহিত যমুনা নদীতে আষাঢ়ে বোয়াল ধরার জন্য যাই। মাছ ধরার সরঞ্জামাদি জাল, ছোরা পেতে নদীতে ওঁৎ পেতে থাকি। এর কয়েক ঘণ্টার ব্যবধানে একে একে ১০টি বোয়াল মাছ ধরতে সক্ষম হই।

এদিকে চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার ও জৈষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক বলেন, বাংলাদেশ মৎস্য অধিদপ্তর থেকে বিভিন্ন নদ নদীর মাছ সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় এখন পর্যাপ্ত মাছ ধরা পড়ছে।

এ পদক্ষেপের কারণেই এখন যমুনা নদীতে বিভিন্ন ধরনের বড় বড় মাছ ধরা পড়বে। এ কারণেই যমুনা নদী থেকে একসাথে এতগুলো বোয়াল মাছ ধরা পড়েছে। আরও বলেন যমুনায় মাছ ধরার সময় কোনভাবেই ডিমওয়ালা মাছ না ধরার পরামর্শ দেন এ কর্মকর্তা।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ