শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

শার্শায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় পাট বোঝায় ট্রাকের চাকায় পিস্ট হয়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জুন) বিকেলে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জামতলা বাজার সংলগ্ন গণকবরের সামনে এই দূর্ঘটনাটি ঘটেছে বলে জানান নাভারন হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম।

নিহত ভ্যানচালক আল-আমিন (২৫) শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে উপ-পরিদর্শক মফিজুল ইসলাম বলেন, বাগআঁচড়া থেকে পাট বোঝাই করে ট্রাকটি (যশোর-ট ১১-০২৭৯) যশোরের দিকে আসছিলো। এসময় জামতলায় মালামাল পৌছে দিয়ে ভ্যান চালক আল আমিন বাগআঁচড়ার দিকে ফিরছিলেন। জামতলা গনকবরের কাছে পৌছালে ট্রাক চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সামনাসামনি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালকের তার মৃত্যু হয়।

ট্রাক ও ট্রাক চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা

▐ সর্বশেষ পাওয়া সংবাদ