শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

শার্শায় ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ককটেল বিস্ফোরণে আকিনুল হাসান (১৩) ও মারিয়া (৭) নামে দুই শিশু আহত হয়েছে। তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৯ জুন) বিকাল চারটার দিকে শার্শা উপজেলার হরিনাপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আকিনুল হাসান হরিনাপোতা গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও মারিয়া একই গ্রামের মেহেদী হাসানের মেয়ে।

স্থানীয়রা জানান, আকিনুল ও মারিয়া ওই গ্রামের আলমগীরের বাড়ির উঠানে ক্রিকেট খেলছিলো।এসময় রাস্তার পাশে ঝোপঝাড়ে পড়ে থাকা পরিত্যক্ত জর্দার কৌটায় বল ভেবে ব্যাট দিয়ে আঘাত করলে বিস্ফোরন ঘটে। এতে তারা দুজন মারাত্নক আহত হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা আশাস্কা মুক্ত বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আকিনুল ও মারিয়া নামে দুই শিশু আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সংক্রান্ত আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান

▐ সর্বশেষ পাওয়া সংবাদ