রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

উখিয়ায় পাহাড় ধসে নিহত বেড়ে ১০

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় গত মঙ্গলবার রাত থেকে ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দশজনে দাঁড়িয়েছে। প্রবল বৃষ্টিপাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৪টি স্থানে পাহাড় ধসের এ ঘটনা ঘটে। এতে এপর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন স্থানীয় বাসিন্দা ও অপর আটজন রোহিঙ্গা।

মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত উখিয়ার ১, ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের এই ঘটনা ঘটে

নিহতরা হলেন- ব্লক ১০ এর আবুল কালামের ছেলে আবু মেহের (২৫), লাল মিয়ার ছেলে আবুল কালাম (৫৭), মতিউর রহমানের মেয়ে সলিমা খাতুন (৪২), শরিফ হোসেনের মেয়ে জয়নব বিবি (১৯), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকার আলী জহুরের ছেলে মো. হোসেন আহমেদ (৫০), ওই ক্যাম্পের আই ৪ ব্লকের আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম (১৮) ও বি-৮২ ব্লকের মো. হারেজ (৪), ফুতুনি (৩৪), উখিয়ার থাইংখালী এলাকার শাহ আলমের ছেলে আব্দুল করিম (১২) এবং আই ৯ ক্যাম্পের মো. জামালের ছেলে মো. সালমান (৩)।

আরও প্রাণহানির আশংকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের অন্যত্র সরিয়ে নিচ্ছে প্রশাসন।
কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, ক্যাম্পে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেয়া হয়েছে। আরও কেউ ঝুঁকিপূর্ণ আছে কিনা দেখা হচ্ছে। তাদেরও সরিয়ে নেয়ার কাজ চলছে।

এদিকে, কক্সবাজার আবহাওয়া অফিসের উপ-সহকারি পরিচালক তোফায়েল আহমদ জানান, মঙ্গলবার বেলা ১২টা থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় কক্সবাজারে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে পাহাড় ধসের সর্তক সংকেত দেয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ