সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
সারাদেশ

ঝিনাইদহে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ধর্ষণ মামলায় ইয়াছিন হোসেন জনি নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে এ রায় দেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান। দন্ডপ্রাপ্ত ইয়াছিন শহরের খন্দকার পাড়ার ইসমাইল হোসেনের ছেলে।মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহ শহরের হামদহ খন্দকার পাড়ার ইয়াছিন হোসেন জনি সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত এবং বিয়ের প্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় ২০১৩ সালের ২১ মার্চ কোচিং সেন্টার থেকে পড়া শেষ করে ফিরে আসার পথে একটি মাইক্রোবাসে করে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। এরপর জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরবর্তিতে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং ইয়াছিন হোসেন জনিসহ কয়েকজনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে চুড়ান্ত চার্জশীট দেয় পুলিশ। দীর্ঘ ৯ বছর পর আদালত ধর্ষণ মামলার দুই ধারায় ইয়াছিনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ